ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বিচ্ছেদ ভুলে ফের এক হচ্ছেন ধনুষ ও ঐশ্বর্য!

    বিচ্ছেদ ভুলে ফের এক হচ্ছেন ধনুষ ও ঐশ্বর্য!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দক্ষিণী সুপারস্টার ধনুষ ও রজনীকান্তের কন্যা পরিচালক ঐশ্বর্য কিছুদিন আগে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। তাদের এ ঘোষণা সহজভাবে নিতে পারেননি ভক্তরা। বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন রজনীকান্তও। অন্যদিকে ধনুষের বাবা বিচ্ছেদের খবরকে উড়িয়ে দিয়ে বলেছিলেন, এটা শুধুমাত্র পারিবারিক অশান্তি, আর কিছু নয়। ভক্তরাও ধনুষ-ঐশ্বর্যকে আবার একসঙ্গেই দেখতে চান। 

    রোববার (৬ মার্চ) পরিচালক সেলভারাঘাবনের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন রজনীকান্ত কন্যা ঐশ্বর্য। সেলভারাঘাবন হলেন ধনুষের বড় দাদা। এ দিন তার সঙ্গে একটি ছবি শেয়ার করে ঐশ্বর্য লেখেন, ‘আমার বন্ধু, গুরু, ফাদার ফিগারকে জন্মদিনের শুভেচ্ছা।’ ঐশ্বর্যের সেই শুভেচ্ছা নিজের অ্যাকাউন্টে শেয়ার করে তার উদ্দেশে ধনুষের দাদা লেখেন, ধন্যবাদ। ঐশ্বর্যকে নিজের মেয়ে বলেও আখ্যা দেন তিনি।

    সম্প্রতি দেওয়া এক ঘোষণায় ধনুষ ও ঐশ্বর্য জানিয়েছিলেন, তারা যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তারা আলাদা হলেও দুই ছেলে যাত্রা ও লিঙ্গাকে একসঙ্গে দেখভাল করবেন দুজনে। তাদের এ ঘোষণায় বিব্রত হয়ে পড়েন রজনীকান্ত, তড়িঘড়ি করে মেয়ের জামাইয়ের সঙ্গে কথাও বলতে যান তিনি। কিন্তু রজনীকান্তকে এড়িয়ে যান ধনুষ। সেসময় বাড়িতে উপস্থিত ছিলেন না তিনি।

    অন্যদিকে ধনুষের বাবা তাদের বিচ্ছেদের বিষয়ে বলেন, তারা আলাদা হতে চেয়েছে কিন্তু এখনও আইনি প্রক্রিয়া শুরু হয়নি। এটি আর পাঁচটা দাম্পত্য কলহের মতো। তিনি ছেলের সঙ্গে কথা বলবেন।

    এরপর হায়দ্রাবাদে হোটেলে একই রুমে তাদের থাকা নিয়েই আশায় বুক বেঁধেছিল অনুরাগীরা। সবাই চান বিচ্ছেদের সিদ্ধান্ত বদলে ফেলুক এই তারকা দম্পতি। সামনে তারা কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর সবার।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ