ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • ধোঁকা দেওয়ায় জায়েদের শপথ বাতিল করলেন ইলিয়াস কাঞ্চন

     ধোঁকা দেওয়ায় জায়েদের শপথ বাতিল করলেন ইলিয়াস কাঞ্চন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানের শপথ গ্রহণ অবৈধ। এমন ঘোষণা দিয়ে তার করা মিটিংও বাতিল বলে দাবি করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। আজ সোমবার (৭ মার্চ) এফডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

    একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা আজ সংবাদ সম্মেলনে বলেন, “জায়েদ খান কোর্টের ‘ভুয়া কাগজ’ দেখিয়ে শপথ গ্রহণ করেছেন। তিনি আমাকে ধোঁকা দিয়েছেন। মিডিয়ার সঙ্গেও ছলনা করেছেন। তাই তার শপথ গ্রহণ আমি অবৈধ ঘোষণা করলাম।”

    জায়েদ খান অপরাধ করেছেন দাবি করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যে কাগজ দেখিয়েছেন জায়েদ সেটি গত ৯ ফেব্রুয়ারির রায়ের। এটা ধোঁকা। এটা ছলনা। এটা অপরাধ।’

    জায়েদ খানের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না তা জানতে চাইলে সমিতির সভাপতি বলেন, ‘আমরা আমাদের কার্যকরী মিটিংয়ে এ বিষয়টি নিয়ে কথা বলব। সভাপতি হিসেবে সংবিধান অনুযায়ী যা করা যায় সেই ব্যবস্থা নেয়া হবে।’

    তিনি আরও বলেন, ‘শপথের দিন সমিতির নিয়ম অনুযায়ী কমিটির সাতজন সদস্যের উপস্থিতিতে কোরাম হয়, কিন্তু জায়েদ খানের শপথ বাতিল হওয়ায় ওইদিনের কোরাম অপূর্ণ থেকে গেলো। তাই ওই মিটিংও বাতিল হয়ে গেছে।’

    বর্তমানে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটিতে নিষেধাজ্ঞা রয়েছে। নিপুণ ও জায়েদের কেউই এই পদে দায়িত্ব পালন করবেন না। আগামী ৪ এপ্রিল এই মামলার রায়ের শুনানির দিন ধার্য করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ