ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সা. সম্পাদক হচ্ছেন সাইমন

    শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সা. সম্পাদক হচ্ছেন সাইমন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হচ্ছে বর্তমান সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিককে।

    সোমবার (৭ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

    এর আগে জায়েদ খান ‘ছলনা’ করে শপথ নিয়েছেন জানিয়ে তার সেদিনের শপথ বাতিল ঘোষণা করা হয়।

    প্রেস ব্রিফিংয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, যেহেতু সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতে মামলা চলছে, তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সহ-সাধারণ সম্পাদক সাইমন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। আমরা একটা জরুরি মিটিং ডেকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।  

    সে সময় ইলিয়াস কাঞ্চনের পাশে ছিলেন সাইমন সাদিক। তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি বলেন, আমি মানসিকভাবে প্রস্তুত আছি। সমিতি দায়িত্ব দিলে আমি ভালোভাবে পালন করার জন্য প্রস্তুত আছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ