ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার 
  • কলাপাড়ায় জমি বিরোধের মামলায় দু'জনের কারাদন্ড

    কলাপাড়ায় জমি বিরোধের মামলায় দু'জনের কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় জমাজমি সংক্রান্ত বিরোধে মারপিটের মামলায় দুজনের এক বছর আট মাস কারাদণ্ড আদেশ প্রদান করেছেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।

    মামলা বিবরনে জানা গেছে, ২০১৮ সালে ২৫ নভেম্বর রোরবার সকাল দশটায় কলাপাড়া উপজেলার মিঠাগজ্ঞ ইউনিয়নের পুর্বমধুখালী গ্রামে মোঃ চান মিয়ার পুত্রমোঃ জলিল হাওলাদার (৫০) এর সাথে একই এলাকার মোঃ খোকন হাওলাদার এর পুত্র মোঃমুছা হাওলাদার এর সাথে জমাজমি সংক্রান্ত বিরোধে মারপিটের মামলায় ঘটনায় চারজনকে আসামী করে জলিল হাওলাদার বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় বিচারক সাক্ষী প্রমান গ্রহন শেষে ৯ মার্চ বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আসামী মোঃ মুছা হাওলাদার (৫০) কে দোষী সাব্যস্হ্য করে এক বছর আট মাস সশ্রম কারাদণ্ড আসামী মোঃ খোকন হাওলাদারকে এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

    অপর আসামী মোঃ বাবুল হাওলাদারকে বেকসুর খালাস প্রদান করেছেন।রায় ঘোষনার সময় আসামী মুছা হাওলাদার ও খোকন হাওলাদার অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশ দেন। আসামী মোঃ বাবুল হাওলাদার উপস্হিত ছিলেন। রাষ্ট্র পক্ষে আইনজীবী মোঃ আনোয়ার হোসেন হাওলাদার এপিপি,  আসামীপক্ষে আইনজীবী শ্রী নাথুরাম ভৌমিক মামলাটি পরিচালনা করেন। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ