ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • মনপুরায় কারিতাস বাংলাদেশ এর সুবর্ণজয়ন্তী পালিত

    মনপুরায় কারিতাস বাংলাদেশ এর সুবর্ণজয়ন্তী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় বে-সরকারী এনজিও কারিতাস বাংলাদেশে এর সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠিত হয়।

    এই উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, গ্যালারি উন্মোচন, বৃক্ষ রোপন, প্রদীপ প্রজ্জ্বলন, স্মৃতিচারণমূলক বক্তব্য, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  অর্ন্তভুক্ত ছিল।

    বুধবার সকাল ১০ টায় উপজেলার হাজিরহাট কারিতাস বাংলাদেশ কার্যালয়ের প্রাঙ্গণে এই অনুষ্ঠান সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে আর্চবিশপ চট্রগ্রাম মোট্রোপলিটন আর্চডাই ওসিস ও প্রৈরিতিক প্রশাসক-বরিশাল কাথলিক ডাইওসিস লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. শামীম মিঞা, কারিতাস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মি. সেবাস্টিয়ান রোজারিও, পরিচালক অর্থ ও প্রশাসন মি. যোয়াকিম গমেজ, কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারী প্রমুখ।

    এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, উন্নয়নমিত্র, সাংবাদিক, এবং কারিতাস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের অংশীদারগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ