ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বোরহানউদ্দিনে ছিনতাই মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

    বোরহানউদ্দিনে ছিনতাই মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাড়ে চার লাখ টাকার ছিনতাই মামলায় আব্দুর রাজ্জাক নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টায় বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের অর্জুনতলা নামক স্থানে চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাক কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন বলে জানা গেছে।

    বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক জাফর ইকবাল জানান, গত বছরের ২৫ অক্টোবর আব্দুর রাজ্জাক, মাহাবুব, সালাউদ্দিন, শরিফ, রায়হানসহ পাঁচজনকে অভিযুক্ত করে সাড়ে চার লাখ টাকা ছিনতাইয়ের মামলা দায়ের করেন মো. জাকির হোসেন নামে এক ব্যক্তি।

    জাফর ইকবাল জানান, জাকির হোসেন ভোলার যমুনা ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে বাড়ি ফেরার পথে তাঁকে হামলা করে টাকা ছিনতাইয়ের ঘটনায় এই মামলা করেছেন তিনি। অপর অভিযুক্ত মাহবুব সালাউদ্দিনকে কাচিয়া ইউনিয়ন এবং শরীফকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

    এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, আব্দুর রাজ্জাক নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি জানান, গত অক্টোবর মাসে ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন জাকির নামে এক ব্যক্তি। এত দিন পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ