ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • বিশ্বের এক নম্বর অলরাউন্ডার জাদেজা

    বিশ্বের এক নম্বর অলরাউন্ডার জাদেজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের রবীন্দ্র জাদেজাই কি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার? মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সের পর তার ভক্তরাই প্রশ্ন তুলে দিয়েছিলেন। সেই জাদেজাই এবার আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ে অলরাউন্ডার হিসেবে এক নম্বর জায়গা দখল করে ফেললেন। 

    শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে করেছিলেন নট আউট ১৭৫। বল হাতে নিয়েছিলেন ৯ উইকেট। ভারতকে ঘরের মাঠে প্রথম টেস্ট জেতানোর অন্যতম কারিগর ছিলেন তিনিই। তারই পুরস্কার পেলেন। জেসন হোল্ডারকে দুইয়ে পাঠিয়ে একে উঠে এলেন তিনি। তিন নম্বরে রয়েছেন ভারতেরই আর এক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। 

    ধারাবাহিক সাফল্যই জাদেজার উত্থানের অন্যতম কারণ। সব ধরনের ফর্ম্যাটেই তিনি নিজেকে মেলে ধরেছেন। টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে যেমন সাফল্য দিয়েছেন টিমকে, তেমনই দিচ্ছেন টেস্টেও। তবে অন্যান্য অলরাউন্ডারদের থেকে একটা জায়গায় এগিয়ে এই ক্রিকেটার। ফিল্ডার হিসেবে বিশ্বের অন্যতম সেরা জাদেজা।
    ব্যাটার হিসাবে টেস্ট ব়্যাঙ্কিংয়ের একে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্সান লাবুসেন। ৯৩৬ পয়েন্ট নিয়ে। দুই থেকে চারে যথাক্রমে ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তবে দুইধাপ উঠে পাঁচে এলেন বিরাট কোহলি। সদ্য কেরিয়ারের ১০০তম টেস্ট খেলা বিরাট দীর্ঘদিন সেঞ্চুরি না পেলেও নিয়মিত ৬০-৭০ করে রান করছেন। দক্ষিণ আফ্রিকা সফরেও রান পেয়েছিলেন। 

    বোলারদের ব়্যাঙ্কিংয়ে কোনও বদল নেই। এক নম্বরেই থাকলেন অস্ট্রেলিয়ান টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স। দুই ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিন থেকে নয়ে যথাক্রমে কাগিসো রাবাডা, শাহিন আফ্রিদি, কাইল জেমিসন, টিম সাউদি, জেমস অ্যান্ডারসন, নিল ওয়াগনার, জস হ্যাজেলউড। দশে ভারতীয় পেসার জাশপ্রীত বুমরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ