ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • বাউফলে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

    বাউফলে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার বাউফল থানায় মামলা হয়েছে।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার রাতেই ওই ছাত্রীটির বাবা ধর্ষণের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেছিলেন। আসামি গ্রেপ্তারের কৌশল হিসেবে মামলাটি রাতে রুজু করা হয়নি। আজকে (শুক্রবার) মামলা রুজু করা হয়েছে। আগামিকাল ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। '

    ওই ছাত্রীটির বাবা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে কালাইয়া গ্রামের আবু সওদাগরের বখাটে ছেলে মো. সিহান (২২)তাঁর মেয়েকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্ত্যক্ত করতো। একপর্যায়ে বিয়ের প্রলোভনে তাঁর মেয়ে  সিহানের প্রস্তাবে রাজি হয়ে যায়। গত সোমবার তিনি এবং তাঁর স্ত্রী তাঁদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেই সুযোগে রাত আটটার দিকে সিহান তাঁদের ঘরে ঢুকে তাঁর মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে সিহানকে আটক করে ফেলে। খবর পেয়ে সিহানের স্বজনেরা এগিয়ে আসে। তখন কৌশলে সিহান দৌঁড়ে পালিয়ে যায়। এ বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য সিহানের স্বজনেরা শাষিয়ে যায়।

    ছাত্রীটির মা অভিযোগ করেছেন,‘স্থানীয় কয়েক প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ফয়সালা করে দেওয়ার কথা বলে ঘোরাতে থাকে। কিন্তু ফয়সালা না দিয়ে ওদের (সিহান) সঙ্গে আপোষ করতে বলেন। নিরুপায় হয়ে তাঁর স্বামী বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সিহানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।’ তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

    এদিকে এ ঘটনার পর সিহান গা ডাকা দিয়েছে। তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়ায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পরিবারের কেউ এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ