ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • বিয়ে খেতে বাংলাদেশে এলেন সানি লিওনি

    বিয়ে খেতে বাংলাদেশে এলেন সানি লিওনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথমবরের মতো বাংলাদেশে এলেন বলিউডের আইটেম গার্ল' ও সাবেক পর্ণোস্টার সানি লিওনি।  শনিবার বিকাল চারটার দিকে ঢাকায় আসেন তিনি। সঙ্গে তার স্বামী ড্যানিয়েলও এসেছেন। তারা এখন রাজধানীর  পাঁচ তারা হোটেলে করছেন বলে জানা গেছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, গান বাংলা চ্যানেলের কর্ণধার ও গীতিকার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে পারফর্ম করতেই ঢাকায় এসেছেন সাবেক এই পর্নোস্টার। 

    বাংলাদেশে এসে শাহজালাল বিমানবন্দরে তোলা একটি ছবি সানি তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, 'আমি আশা করি এটি একটি সুন্দর দেশ'। 

    তার একটু পরেই সানি লিওনি তার স্বামীসহ কৌশিক হোসেন তাপসের সঙ্গে একটি সেলফি নিজের পেজে পোস্ট করেন।  ক্যাপশনে লিখেন, Time to have some fun with family in Dhaka!

    এর আগে 'সোলজার' নামে বাংলাদেশের একটি ছবিতে কাজ করার কথা ছিলো  সানি লিওনির। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাকে ৩০ দিন দেশে থাকার অনুমতও দিয়েছিলো। কিন্তু খবরটি গণমাধ্যমে আসার পর বাতিল করা হয় তার দেশে আসার অনুমতি।  

    বিষয়টি নিয়ে গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ  সাংবাদিকদের জানান, সানি লিওন বাংলাদেশে আসার জন্য অন্য নাম ব্যবহার করেছিলেন। আর সেজন্যই বাংলাদেশে আসার অনুমতি বাতিল হয়েছে তার।

    মন্ত্রীর এই মন্তব্যের ঠিক পরের দিনই ঢাকায় এসে হাজির হলেন সানি লিওনি। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ