ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • বিয়ে খেতে বাংলাদেশে এলেন সানি লিওন

    বিয়ে খেতে বাংলাদেশে এলেন সানি লিওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার (১২ মার্চ) বিকালে বাংলাদেশে এসেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আইটেম গার্ল খ্যাত সানি লিওন। ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দেন এই তারকা নিজেই বিষয়টির সত্যতা জানান দেন।

    তার সেই ছবিতে দেখা যায় তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’

    ঢাকায় আসার পর সানি লিওনকে বরণ করে নিয়েছেন গানবাংলা টিভির কর্ণধার ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

    তারা তিনজন মিলে একটি সেলফিও তুলেছেন। সেটা শেয়ার দিয়ে তাপস লিখেছেন, ‘সময় এখন উদযাপনের’।

    এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গান বাংলা চ্যানেলের কর্ণধার ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস-ফারজানা মুন্নী দম্পতির মেয়ের বিয়ের দাওয়াত খেতেই বাংলাদেশে এসেছেন সানি লিওন। আজ রাতে ঢাকার একটি নামি রেস্তারাঁয় হবে জমকালে এই বিয়ের আয়োজন। সেই অনুষ্ঠানে পারফর্মও করবেন সাবেক এই পর্নস্টার।

    সেই সূত্র আরও জানিয়েছে, নিজস্ব বিমানে করেই ঢাকায় পা রেখেছেন সানি। ওই বিয়ের দাওয়াত খেয়ে আজ রাতেই তার দেশে ফিরে যাওয়ার সম্ভবনা রয়েছে।  

    এর আগে তাপসের টিএম রেকর্ডস থেকে প্রকাশিত গায়িকা ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানের মডেল হন সানি। যা বেশ সাড়া ফেলে।

    উল্লেখ্য, গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির বাংলাদেশে ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। শেষতক টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন এই তারকা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ