ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার 
  • কলাপাড়ায় স্কুল শিক্ষককে পিটিয়ে জখম

    কলাপাড়ায় স্কুল শিক্ষককে পিটিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় বকেয়া বেতন টাকা চাওয়ায় জুলহাজ চৌকিদার (২৬) নামের এক শিক্ষককে প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালক কর্তৃক পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  কলাপাড়া উপজেলার  ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে শুক্রবার সন্ধ্যা সাতটায় ঘটনাটি ঘটেছে।

    আহত জুলহাস জানান, আমি ধানখালী মর্নিংসান ক্যাডেট স্কুলের জমিদাতা এবং প্রতিষ্ঠানের অংশিদার, এছাড়াও ওই স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছি। কিন্তু স্কুলের শেয়ারের টাকার হিসাব এবং পাচঁ মাসের বকেয়া বেতন টাকা দেওয়ার কথা বলে আমাকে অনেকদিন ধরে কালক্ষেপন করছে অন্য অংশিদাররা। শুক্রবার সন্ধ্যায় স্কুলে গিয়ে আমি প্রধান শিক্ষক জুয়েলের কাছে টাকা চাইতে গেলে কথাকাটাকাটির সৃষ্টি হয়। এসময় ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক জুয়েল হোসাইনের নেতৃত্বে পরিচালক সাইমুন ইসলাম সুমন ও স্বজল আমাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। নির্যাতনের একপযার্য়ে আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরে সেখান থেকে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।

    এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল বলেন, মারামারির ঘটনায় আমি জড়িত নই। বড় ভাই বাদশা ছোট ভাই জুলহাসকে মারধর করেছে।

    বিদ্যালয়ের পরিচালক সুমন জানান, জুলহাস বই বাবদ ১০ হাজার টাকা পাবেন কিন্তু বেতন টাকা পাবেন না। কারণ করোনাকালীন সময়ে প্রতিষ্ঠান বন্ধ ছিলো।

    কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্হা গ্রহন করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ