ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ‘রাধে শ্যাম’র প্রথম দিনের আয় ৪৮ কোটি রুপি

     ‘রাধে শ্যাম’র প্রথম দিনের আয় ৪৮ কোটি রুপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাসের নতুন ছবি ‘রাধে শ্যাম’ মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির প্রথম দিনে ৪৮ কোটি রুপি আয় করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ছবিতে জ্যোতিষির চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। এতে তার নায়িকা হিসেবে আছেন পূজা হেগড়ে।

    ছবিটি পরিচালনা করেছেন রাধা কৃষ্ণ কুমার। তেলেগু, হিন্দি, তামিল ও মালায়লাম ভাষাতে মুক্তি পেয়েছে ছবিটি। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভাগশ্রী, শচীন খেদকার ও মুরালি শর্মাকে।
     
    ‘রাধে শ্যাম’ ছবিটি তেলেগু ভাষাভাষী রাজ্যে আয় করেছে ২৮ কোটি রুপি। হিন্দি ভার্সনের আয় ৪.৮ কোটি রুপি। যুক্তরাষ্ট্রে আয় করেছে ১০ লাখ ডলার। অস্ট্রেলিয়াতে ১.১৩ কোটি রুপি।

    মুক্তির প্রথম দিনে সর্বাধিক আয়কারী সেরা ১০টি ভারতীয় ছবির ৪টিই এখন প্রভাসের। তালিকার শীর্ষে রয়েছে তার ‘বাহুবলী: দ্য কনক্লুশন’, এরপরেই আছে ‘সাহো’। ১০ নম্বরে আছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’। ৭ নম্বরে জায়গা করে নিয়েছে ‘রাধে শ্যাম’।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ