ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ‘আলোকিত মুলাদী’ উদ্যোগে কর্মহীনদের ঈদ উপহার প্রদান

     ‘আলোকিত মুলাদী’ উদ্যোগে কর্মহীনদের ঈদ উপহার প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার প্রাদুর্ভাবে কর্মহীন সুবিধাবঞ্ছিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বরিশালের মুলাদী উপজেলার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন “আলোকিত মুলাদী”।

    রবিবার বেলা ১২টায় নগরীর কাশিপুর ফিসারী রোডের বায়তুল কোরআন মাদ্রাসায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং প্রধান আলোচক হিসেবে আলোকিত মুলাদী’র প্রধান উপদেষ্টা এবং আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক মো. মিজানুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত কারণে তিনি আসতে পারেননি।

    এছাড়া সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন খান কনক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।

    আলোচনা সভার পূর্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অসহায় এবং দুস্থদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ