ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিশ্বকাপে প্রথম জয়ের স্বপ্নে বড় লক্ষ্য দিল বাংলাদেশ

    বিশ্বকাপে প্রথম জয়ের স্বপ্নে বড় লক্ষ্য দিল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম জয়ের স্বপ্নটা আগের দিনই দেখিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেটা যে তারা মন থেকেই বিশ্বাস করেন, তার প্রমাণ দিলেন ব্যাটিংয়ে। ফারাজানা হক, নিগার সুলতানা ও শারমিন আক্তারের ব্যাটে চড়ে পাকিস্তানের বিপক্ষে বেশ ভালো সংগ্রহই গড়েছে বাংলাদেশ নারী দল।

    ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটিতে সেডন পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছে টাইগ্রেসরা।

     

    আগের দু ম্যাচের মতো এবারও ভালো শুরু এনে দেন দুই ওপেনার। শামিমা সুলতানা ও শারমিন আক্তারের জুটিতে আসে ৩৭ রান। ৩০ বলে ১৭ রান করে শামিমা আউট হলে এই জুটি ভাঙে।

    দারুণ খেলতে থাকা আরেক ওপেনার শারমিন ফিফটির কাছে গিয়েও ব্যর্থ হন। ৬ চারে ৫৫ বলে ৪৪ রান করে ওমাইমা সোহেলীর বলে সাজঘরে ফেরত যান তিনি। একই দশা হয় অধিনায়ক নিগার সুলতানারও।

    ৬৪ বলে ৪৬ রান করে তিনি ফিরলে ভেঙে যায় ফারজানার সঙ্গে ৯৭ রানের জুটি। মাঝে অন্য ব্যাটারদের আসা-যাওয়া থাকলেও বাংলাদেশের সংগ্রহটাকে বড় করতে থাকেন ফারজানা।

    ৪৭তম ওভারে আউট হওয়ার আগে ৫ চারে ১১৫ বলে ৭১ রান করেন তিনি। শেষদিকে ১১ বলে ১০ রান করেন অভিজ্ঞ ব্যাটার সালমা খাতুন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ২৩৪ রান করে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন নাসরা সান্ধু।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ