ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • যুদ্ধ নিয়ে শাহরুখের আবেগঘন বার্তা, ভিডিও ভাইরাল

    যুদ্ধ নিয়ে শাহরুখের আবেগঘন বার্তা, ভিডিও ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া ইউক্রেন যুদ্ধের ২০তম দিন মঙ্গলবার (১৫ মার্চ)। প্রতিদিন হচ্ছে হতাহত, লাখ লাখ মানুষ হচ্ছেন বাস্তুচ্যুত। এ যুদ্ধের শেষ হবে কবে, কারও জানা নেই। এমন পরিস্থিতিতে বলিউড বাদশা শাহরুখ খানের যুদ্ধ নিয়ে করা মন্তব্যের একটি পুরোনো ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    ভিডিওতে শাহরুখ খানকে বলতে শোনা যায়, 'যুদ্ধ শেষে শুধু মৃত্যু দেখা যায়। যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। এটি শুধু মারা যাওয়া মানুষটির জন্য শেষ হয়। তাই যুদ্ধের অনেক অসারতা আছে। যুদ্ধে অনেক দুঃখ আছে। যুদ্ধে অনেক একাকীত্ব আছে। এর জন্য যে যুক্তি দেওয়া হোক না কেন-ভালো, খারাপ, কুৎসিত, প্রতিশোধ, সময়ের প্রয়োজনে; যুদ্ধ আসলে সুন্দর নয়। যুদ্ধ শান্তি ও কল্যাণের বিকল্প নয়। যুদ্ধ ভালোবাসা, আলোচনা এমনকি ঝগড়ার বিকল্প নয়। যুদ্ধ এমন কিছু নয়, যার জন্য কারও যাওয়া উচিত।'

    শাহরুখ খান বর্তমানে স্পেনে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে 'পাঠান'-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-বিনোদন ধর্মী ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে। ছবিটি ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    সূত্র : টাইমস অব ইন্ডিয়া

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ