ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বেনজেমার জোড়া গোলে উড়ছে রিয়াল মাদ্রিদ

    বেনজেমার জোড়া গোলে উড়ছে রিয়াল মাদ্রিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফুটবলে দারুণ সময় পার করছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। দলটির গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড করিম বেনজেমাও আছেন তুমুল ফর্মে। এইতো কদিন আগেই তাঁর হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজিকে বিদায় করল রিয়াল। এবার লা লিগাতেও মায়োর্কার বিপক্ষে জোড়া গোল করে দলকে দুর্দান্ত জয় উপহার দিলেন বেনজেমা।

    গতকাল সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। বেনজেমার জোড়া গোলের সঙ্গে জালের দেখা পেয়েছেন ভিনিসিউস জুনিয়র।

    এদিন পুরো ম্যাচেই আক্রমণ ও দখলে আধিপত্য দেখায় রিয়াল। তবে গোল পেতে কিছুটা দেরি হয়। বিরতির পর প্রথম গোল এনে দেন ভিনিসিউস জুনিয়ার। নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে গোল আদায় করে নেন তিনি। চলতি আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার এটি ১৪তম গোল।

    এরপর বাকি কাজ সারেন বেনজেমা। ৫ মিনিটের মধ্যে দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। প্রথমে ৭৭তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন। এরপর ৮২ মিনিটে আরেকটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন ফরাসি স্ট্রাইকার।

    এই নিয়ে চলতি লিগে টানা চার জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। এই জয়ে সেভিয়ার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেল শীর্ষে থাকা রিয়াল। ২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৬৬। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫৬।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ