ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • বাবাকে কখনও কাছে পাইনি, তাই মনেও পড়েনি

    বাবাকে কখনও কাছে পাইনি, তাই মনেও পড়েনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘গাঙ্গুবাই’ সিনেমাটি। এটি খান-কুমার-কাপুরদের ভিড়েও ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে। বলিউডে কাজ করছেন তাবড় পরিচালকদের সঙ্গে। এবার হলিউড যাত্রারও প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। বলা হয়, তিনি যাতেই হাত দেন, তাতেই সোনা ফলে। মঙ্গলবার সেই আলিয়া ভাটের ২৯তম জন্মদিন। অভিনেত্রী হওয়ার আগে কেমন ছিলেন তিনি? বিশেষ দিনে ফিরে দেখা যাক তার শৈশব।

    আলিয়ার শৈশব জুড়ে ছিলেন মা সোনি রাজদান। বাবা মহেশ ভাট তখন দূরের মানুষ। অতীতে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “ছোটবেলায় বাবাকে আমার তারকা মনে হত। যে মাঝেমাঝে বাড়িতে আসে। আবার চলে যায়। বাবাকে সেভাবে কখনও পাইনি। তাই তার কথা বিশেষ মনেও পড়ত না।”

    সন্তানদের দেখাশোনার যাবতীয় দায়িত্ব ছিল সোনির। শ্যুট নিয়ে ব্যস্ত থাকতেন মহেশ। দুই মেয়েকে সময় দেওয়ার অবকাশ কোথায়! তবে পরিচালকের চেষ্টাতেই সেই ছবি বদলায়। কাজকে টপকে গুরুত্ব পায় পরিবার। আলিয়ার কথায়, “বাবা আমাদের সঙ্গে বেশি করে সময় কাটাতে শুরু করল। আমরা সাপ লুডু খেলতাম। কিন্তু আমি কাজ শুরু করার পর আমাদের বন্ধুত্ব হল। এখন বুঝতে পারি এই ধরনের কাজ করতে গেলে কতটা সময় ব্যয় হয়।”
    বাবাকে পাননি আর পাঁচটা শিশুর মতো করে। কিন্তু অভিযোগ নেই আলিয়ার। দিনরাত কাজ করে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বাবা মহেশের থেকেই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ