ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ উন্নতি টাইগারদের

    টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ উন্নতি টাইগারদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের দুই পয়েন্ট কেটে নেওয়া এক ধাপ উপরে উঠে এসেছে বাংলাদেশ দল। অর্থাৎ পয়েন্ট তালিকায় বাংলাদেশের নিচে অবস্থান করছে ক্যারিবীয়রা।

    ৮ নম্বরে নেমে যাওয়া উইন্ডিজদের সংগ্রহ এখন ১৪ পয়েন্ট। পাঁচ ম্যাচে তাদের একটি জয়, তিনটি হার ও একটি ড্র। দুই পয়েন্ট কম নিয়েও ৭ নম্বরে আছে বাংলাদেশ। চার ম্যাচে বাংলাদেশের জয় একটি, হার তিনটি।
    উইন্ডিজদের জয়ের হার ২৩.৩৩ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশের জয়ের হার ২৫.০০ শতাংশ।

    ৭৭.৭৭ শতকরা পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। পরের তিনটি স্থানে আছে যথাক্রমে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারত। পাঁচ ও ছয় নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। নবম স্থানে থাকা ইংল্যান্ডের শতকরা পয়েন্ট ১১.৬৭।

    ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মন্থর ওভার রেটের কারণে উইন্ডিজদের দুই পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

    টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন না করতে পারলে বাকি থাকা প্রতিটি ওভারের জন্য তাদের এক পয়েন্ট কাটা হয়। আর ওভার প্রতি খেলোয়াড়দের ম্যাচ ফি থেকে জরিমানা করা হয় ২০ শতাংশ।

    ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথমবারের মতো মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেল ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে এই চক্রে তৃতীয় দল হিসেবে একই কারণে পয়েন্ট হারাল তারা। এর আগে ভারত হারায় ৩ পয়েন্ট। ইংল্যান্ডের এখন পর্যন্ত কাটা গেছে ১০ পয়েন্ট।

    উইন্ডিজদের জয়ের হার ২৩.৩৩ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশের জয়ের হার ২৫.০০ শতাংশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ