ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দুই ছাত্র আটক

    ইভ টিজিংয়ের বর্ণনা দিতে গিয়ে জ্ঞান হারাল ছাত্রী

    ইভ টিজিংয়ের বর্ণনা দিতে গিয়ে জ্ঞান হারাল ছাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন উপজেলায় ইভ টিজিংয়ের বর্ণনা দিতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রী। পরে তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দুই কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।  

    মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট (টিবি) মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ ইভ টিজিংয়ের ঘটনা ঘটে।


    বিদ্যালয়ের শিক্ষকরা জানান, অভিযুক্তদের একজনের বিরুদ্ধে এর আগেও ইভ টিজিংয়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিচার করলে ওই ছাত্র স্কুল ছেড়ে অন্য স্কুলে ভর্তি হয়। আজ সকালে অভিযুক্তরা মিলে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে টিজ করে। পরে ওই ছাত্রীকে মিলনায়তনে ডেকে শিক্ষকরা বিষয়টি জানতে চান।  

    এ সময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে ভুক্তভোগী ছাত্রী। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। পরে অভিযুক্ত দুজনকে চরফ্যাশন থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ