ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • টেস্ট নয়, আইপিএল খেলবেন রাবাদারা

    টেস্ট নয়, আইপিএল খেলবেন রাবাদারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই আইপিএলের উদ্দেশে দেশ ছাড়বেন কাগিসু রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো জ্যানসেন, এইডেন মার্করামরা। খেলবেন না দুই টেস্টের সিরিজ। টেস্ট দলের নিয়মিত আট ক্রিকেটার ছাড়া অপেক্ষাকৃত দুর্দল দল নিয়েই তাই টেস্ট খেলতে হবে প্রোটিয়াদের।

    প্রোটিয়া টেস্ট অধিনায়ক ডেন এলগার দেশত্ববোধ জাগানোর চেষ্টা করেছেন মার্করাম-রাবাদাদের মধ্যে। ‘অর্থ নয় দেশের জন্য টেস্ট খেলা উচিত’ এমন মন্তব্য করেছিলেন। কিন্তু দেশটির তারকা ক্রিকেটাররা ওই পথে হাঁটছেন না। আইপিএলের সঙ্গে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চুক্তি অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য তারকা ক্রিকেটারদের ছাড়পত্র দিতে হচ্ছে।

    দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা সংবাদ মাধ্যম ক্রিকইনফোকে বলেছেন, চুক্তি অনুযায়ীই, আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হবে। যদিও এবারের আইপিএল মৌসুম দীর্ঘ করা হয়েছে। তবে চুক্তিতে কোন পরিবর্তন আনা হবে না। আইপিএলে আগ্রহীরা ছাড়পত্র পাবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ