ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • এ সরকারকে হটানো ছাড়া জনগণ ভোট দিতে পারবেনা: ড. মোশারেফ

    এ সরকারকে হটানো ছাড়া জনগণ ভোট দিতে পারবেনা: ড. মোশারেফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারেফ হোসেন বলেছেন, আজকে যারা সরকার তারা গায়ের জোরে সরকার। ২০০৮ সালে মইনুদ্দিন-ফখরুদ্দিনের অবৈধ সরকার তাদেরকে গায়ের জোরে বসিয়ে দিয়েছে। ২০১৪ সালে জনগণ বয়কট করেছে। আজকে যারা আছে তারা বয়কটের সরকার। ২০১৮ সালে দিনের ভোট রাতে ডাকাতি করেছে। ভবিষ্যতে চিন্তা করতেছে ইভিএমের মাধ্যমে নিয়ে যাবে। আর এ দেশে এ ধরনের নির্বাচন হতে দেওয়া যাবেনা। এ সরকারকে হটানো ছাড়া জনগণ ভোট দিতে পারে এমন নির্বাচন আশা করতে পারেননা।

    বুধবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি ব্যারিষ্টার মওদুদ আহমদের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    খন্দকার মোশারেফ বলেন, মওদুদ আহমদ ১৫টি বই লিখেছেন। আরও দুটি বই প্রকাশিত হওয়ার বাকী আছে। তিনি বাস্তব ভিত্তিতে দেশের রাজনীতি,গণতন্ত্র নিয়ে এসব বই-পত্র লিখেছেন। তাকে এ সরকার রাজনৈতিক প্রতিহিংসার তাঁর বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছে। এ সরকার তাকে একটার পর একটা মামলা দিয়েছে। ব্যারিষ্টার মওদুদ আহমদ নির্বাচনে প্রতিযোগিতা করেছে ওনার মত মানুষকে বাড়ি থেকে বের হতে দেয় নাই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ