ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

    ভোলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়।

    সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি-বেসরকারি, এনজিও, রাজনৈতিক প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাস মোঃ তৈফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    এছাড়া জেলা আওয়ামী লীগ দিনটি উপলক্ষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে। 

    অপরদিকে দিনব্যাপী শিশুদের নিয়ে পৃথক পৃথক র‍্যালী, গান, আবৃত্তি, নিত্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন,  জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ