ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • সীমান্তে অর্ধকোটি টাকার মাদক আটক করেছে বিজিবি

    সীমান্তে অর্ধকোটি টাকার মাদক আটক করেছে বিজিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত দিয়ে চোরাই পথে আসা অর্ধকোটি টাকার মাদক ও বিভিন্ন সামগ্রী আটক করেছে রামগড় ৪৩ বিজিবির ব্যাটালিয়ন। বৃহস্পতিবার দুপুরে রামগড় ৪৩ বিজিবির ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার চোরাইপথে আসা জব্দ হওয়া মাদকের বর্ণনা দেন।

    তিনি বলেন, শুধু গত ফেব্রুয়ারি মাসেই ৪৩ লাখ ৮৯ হাজার ৮৮০ টাকার চোরাই পণ্য আটক করা হয়। এর মধ্যে যানবাহনসহ বিভিন্ন প্রকার মাদক রয়েছে।

    রামগড়ের ভারতীয় সীমান্ত দিয়ে চোরাইপথে আসা উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ২৪৬ বোতল ভারতীয় মদ, ২৫ কেজি গাজা, ১৫০ পিস ইয়াবা ৮৫৫ ঘনফুট গোলকাঠ, ১৩টি আসবাবপত্র ও ক্ষতিকারক ডিডিটি পাউডারসহ ১৮টি বিভিন্ন সামগ্রী। 

    ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার জানান, খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্তক অবস্থায় রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ