ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • যারা ইতিহাসকে ধামাচাপাও বিকৃতি করতে চায়, তারা কখনও ক্ষমা পাবে না :স্বরাষ্ট্রমন্ত্রী

      যারা ইতিহাসকে ধামাচাপাও বিকৃতি করতে চায়, তারা কখনও ক্ষমা পাবে না :স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, যারা ইতিহাসকে ধামাচাপা দিতে চায়, ইতিহাসকে যারা বিকৃতি করতে চায়, তারা কখনও ক্ষমা পাবে না। ইতিহাস তাদেরও ক্ষমা করবে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন হৃদয় থেকে মোছা যাবেনা, তাকে খাটো করতে পারবে না। তাকে হৃদয়ে ধারণ করি, তার আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি।

    রোববার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২২হাজার  শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ এ সরকারের কারণে নতুন প্রজন্ম জেগে উঠেছে, তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানছে।

    তিনি আরও বলেন, বটমলেস বাসকেট থেকে দেশকে সম্ভাবনাময় দেশে রূপান্তর করেছে শেখ হাসিনা। এটা শেখ হাসিনার দক্ষতারই প্রমাণ।

    এসময় বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সাংসদ এএইচএম ইব্রাহিম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলামসহ রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ