ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আজকের বার্তার প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান গভীর রাতে বরগুনায় বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন পিরোজপুরে দুদক আসার আগেই পাসপোর্ট অফিস ছাড়লেন অভিযুক্ত আনসাররা আওয়ামী লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার বরিশালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ রাজাপুরে রাতের আঁধারে মোটরসাইকেলে আগুন হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১১০ জনকে আসামি করে মামলা, আটক ৭ বরিশালে চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা! বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন
  • পিরোজপুরে দুদক আসার আগেই পাসপোর্ট অফিস ছাড়লেন অভিযুক্ত আনসাররা

    পিরোজপুরে দুদক আসার আগেই পাসপোর্ট অফিস ছাড়লেন অভিযুক্ত আনসাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদক টিম পৌঁছানোর আগেই অভিযুক্ত আনসার সদস্যরা বদলি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।

    সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

    অভিযানকালে দুদকের কর্মকর্তারা পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম, দাপ্তরিক নথি ও সেবার পরিবেশ নিবিড়ভাবে খতিয়ে দেখেন।

    তবে অভিযানের সময় অভিযুক্ত আনসার সদস্যদের কাউকেই কর্মস্থলে পাওয়া যায়নি।

    অভিযান শেষে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ