ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আজকের বার্তার প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান গভীর রাতে বরগুনায় বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন পিরোজপুরে দুদক আসার আগেই পাসপোর্ট অফিস ছাড়লেন অভিযুক্ত আনসাররা আওয়ামী লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার বরিশালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ রাজাপুরে রাতের আঁধারে মোটরসাইকেলে আগুন হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১১০ জনকে আসামি করে মামলা, আটক ৭ বরিশালে চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা! বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন
  • গভীর রাতে বরগুনায় বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন

    গভীর রাতে বরগুনায় বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পৌরশহরের পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিসির বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো রোববার রাতেও বাসটি বরগুনা পৌরশহরের পুলিশ লাইনের সামনের একটি সড়কে পার্কিং করে রাখা হয়। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়।

    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ