ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আজকের বার্তার প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান গভীর রাতে বরগুনায় বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন পিরোজপুরে দুদক আসার আগেই পাসপোর্ট অফিস ছাড়লেন অভিযুক্ত আনসাররা আওয়ামী লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার বরিশালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ রাজাপুরে রাতের আঁধারে মোটরসাইকেলে আগুন হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১১০ জনকে আসামি করে মামলা, আটক ৭ বরিশালে চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা! বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন
  • চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

     চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাবিকৃত টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ সময় ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (৮ নভেম্বর) দিবাগত ভোররাতে তাদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সানোয়ার। 

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), তার ছেলে মো. মুবিন মোল্লা (২২) এবং সহযোগী মো. সাকিব হাওলাদার (৩৫)। 

    এর আগে শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ঠিকাদার মো. রুস্তম হাওলাদার (৪৮)। 

    এ ঘটনায় রোববার তিনি মাহবুব মোল্লাসহ চারজনের নাম উল্লেখ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, রুস্তম হাওলাদার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজে সাবঠিকাদার হিসেবে নিয়োজিত রয়েছেন। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা তার নির্মাণকাজে বাধা দেন। এ সময় কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন তারা। অভিযোগে বলা হয়, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ সময় তার ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। পরে তার ব্যবহৃত প্রায় এক লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা।

    ঠিকাদার রুস্তম হাওলাদার বলেন, বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে লোকজন পাঠিয়ে তাকে মারধর করানো হয় এবং মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    তবে অভিযোগের বিষয়ে মাহবুব মোল্লা  মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন,  রুস্তম হাওলাদারের কাছে ২ লাখ টাকা পান এবং ওই সড়কের নির্মাণকাজে অংশীদার ছিলেন। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে নিয়ে রেখেছিলেন। বিষয়টি বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসে মীমাংসা করে দেবেন বলেও জানিয়েছিলেন তিনি।

    এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ