ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • আবারো সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ আগমন মোংলা বন্দর চ্যানেলে

    আবারো সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ আগমন মোংলা বন্দর চ্যানেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা বন্দর চ্যানেলের আউটার বারে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প ২০২০ সালের ডিসেম্বরে সমাপ্ত হয়। ড্রেজিং এর পূর্বে ৮.৫ মিটার এর অধিক ড্রাফটের জাহাজ বন্দরে আসতে পারতো না। প্রকল্পের আওতায় আউটার বারের দুইটি সেকশনে ১১.০৮ কিলোমিটার এলাকা হতে প্রায় ১১৯ লাখ ঘন মিটার ড্রেজিং করা হয়। .

    ক্যাপিটাল ড্রেজিং এর পর নভেম্বর ২০২০ হতে আউটার বার অতিক্রম করে ৮.৫-৯.৫ মি. ড্রাফটের জাহাজ বন্দরে আসা শুরু হয়। ২০২০-২০২১ অর্থবছরে রের্কড সংখ্যক ৯৭০ টি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আগমন করে।

    পরবর্তীতে ২০২১ সালে বর্ষা মৌসুমের প্রভাবে উল্লেখিত আউটারবারের হিরণ পয়েন্ট সংলগ্ন এলাকায় পলি জমে নাব্যতা কিছুটা হ্রাস পায়। ফলশ্রুতিতে, গত বছরের নভেম্বর হতে ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত চ্যানেলে ৮.৫ মিটার এর অধিক ড্রাফটের জাহাজ আগমনে বিঘ্ন ঘটে।

    তৎপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে চলতি বছরের ৯ জানুয়ারি হতে ৮ মার্চ পর্যন্ত উক্ত এলাকায় সংরক্ষণ ড্রেজিং কার্য সম্পন্ন করে। ফলশ্রুতিতে বন্দরে জাহাজ আগমনের হার পূর্বের ন্যায় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং চলতি মাসের ২০ মার্চ পর্যন্ত ৭০ টি জাহাজ বন্দরে আগমন করেছে।

    সংরক্ষণ ড্রেজিং পরবর্তী ধারাবাহিকতায় ২০ মার্চ  কসমস শিপিং এজেন্টের ৯.৫ মিটার ড্রাফটের পানামা পতাকাবাহী জাহাজ এম.ভি.মার্ককুরিয়াস ৩৫০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবারিয়া-১২ তে আগমন করে। ফলে বন্দরব্যবহারকারী, শিপিং এজেন্ট, স্টিভিডর ও আমদানিকারকদের মধ্যে স্বস্তি ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে মোংলা বন্দরের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, “বন্দর চ্যানেল এর নাব্যতা ধরে রাখার বিষয়ে আমরা সরকারের সাথে অঙ্গিকারবদ্ধ। মাঝে কিছু সময় অধিক ড্রাফটের বানিজ্যিক জাহাজ আগমনে বিঘ্ন ঘটলেও দ্রুত আউটারবার-এ সংরক্ষণ ড্রেজিং এর ফলে স্বল্প সময়ের মধ্যে ৯.৫ মিটারের জাহাজ পুনরায় আগমন করেছে। এখন থেকে নির্বিঘ্নে মোংলা বন্দরের চ্যানেলে সাড়ে ৮ থেকে সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ অনায়াসে মোংলা বন্দরে আসতে পারবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ