ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • ভিলেন চরিত্রে ফিরছেন মুনমুন

     ভিলেন চরিত্রে ফিরছেন মুনমুন
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় আগমন ঘটে মুনমুনের। তিনি ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা সিনেমায় কাজ করেছেন। তবে অশ্লীলতার জন্য তার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে তৎকালীন সরকার।

    এজন্য ২০০৩ সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। মুনমুন এখন সিনেমায় অনেক টাই অনিয়মিত। ৬ বছরে ৮০ টির মতো সিনেমায় কাজ করেছেন। আর গেল ১৮ বছরে সিনেমার সংখ্যা হাতেগোনা ১০টির মতো। সর্বশেষ ২০১৯ সালে হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মারপ্রেম’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

    তবে ফের তার অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ‘রাগী’ নামের এ চলচ্চিত্রটি মিজানুর রহমান মিজান পরিচালনা করেছেন। শনিবার (১৯ মার্চ) সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।

    পরিচালক মিজান জানান, সেন্সর বোর্ডে ‘রাগী’ চলচ্চিত্রটি প্রথমে জমা দিয়েছিলাম। তবে কিছু সংশোধন করতে বলেছিল। এরপর সংশোধন করে আমি আবারও জমা দিয়েছিলাম। এরপর আর আপত্তি জানান নাই সেন্সরবোর্ড। তাই ছাড়পত্র পেয়েছি। খুশি লাগছে। ’

    এ চলচ্চিত্রটির মাধ্যমে প্রথমবারের মতো ভিলেন চরিত্রে দেখা যাবে জনপ্রিয় মুনমুনকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, আঁচল আঁখি, মৌমিতা মৌ, কাজী হায়াত, সনি রহমান, আবীর চৌধুরী, শাকিল আহমেদ, মারুফ, খালেদা আকতার কল্পনা, খোরশেদ আলাম খসরুসহ প্রমুখ।

    আস্থা কথাচিত্রের ব্যানারে ‘রাগী’ সিনেমাটি প্রযোজনা করেছেন জাকিয়া খাতুন জয়া। আসছে ঈদুল ফিতরের পরপরই এ সিনেমাটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ