ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ'লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী

    বদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ'লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মামলার আতঙ্ক, গুজব ও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উৎসব পরিবেশের মধ্য দিয়ে এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ভোট গ্রহন সম্পূর্ণ হয়েছে।

    নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আসাদ মেলকার আনারস প্রতীক নিয়ে বেসরকারি ভাবে ৭১৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৯১২ ভোট।

    সোমবার (২১ মার্চ) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে কোন রকম বিরতি ছাড়া একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সকালে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রচন্ড রোদের মধ্যে লাইনে দাড়িয়ে ভোটারদেরকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। শুরুতে পুরুষ ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারের উপস্থিতি বাড়ে।  

    শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচনের মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউনিয়নের ১৪টি ভোট কেন্দ্রে র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীসহ ছিল ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ, স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম।

    গত ১০ ফেব্রুয়ারি বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ৪ সপ্তাহের জন্য ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে, হাইকোর্টে রিট পিটিশন করায় ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আদেশের তারিখ থেকে চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

    বদরপুর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ সদস্য পদে মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার রয়েছে ২৯ হাজার ৪৮৪ জন। যার মধ্যে নারী ভোটার রয়েছে ১৪ হাজার ২৮৪ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ