ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • জমি বিরোধে মেহেন্দিগঞ্জে ৫ জনকে কুপিয়ে জখম

    জমি বিরোধে মেহেন্দিগঞ্জে ৫ জনকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেন্দিগঞ্জ জাঙ্গালিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

    স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন হাওলাদার গংদের সাথে সোহরাব হাওলাদার গংদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে। এই বিরোধকে কেন্দ্র করে সোমবার সকালে সোহরাব হাওলাদার, সাইফুল হাওলাদার, জুনায়েদ হাওলাদার, জুবায়ের হাওলাদার গংদের নেতৃত্বে ১০/১২ জনের কথিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে দেলোয়ার হোসেন হাওলাদারের বসতঘরে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালিয়ে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রোকসানা আক্তার(২৯), তুলি আক্তার (২০), আব্দুর রহমান হাওলাদার (২০), নুর ইসলাম হাওলাদার(৪০), আজিজুল হক হাওলাদার (৩০) ও সোহরাব হোসেন হাওলাদার(৬৩)। স্থানীয়রা আহতদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। 

    এদের মধ্যে আব্দুর রহমান হাওলাদার ও নুর ইসলাম হাওলাদারের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। 

    এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম জানান, অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ