ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় ইসলামিক ফাউন্ডেশন ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    ভোলায় ইসলামিক ফাউন্ডেশন ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

    মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুরআন খতম ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন এর মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শুরু হয়।
    পড়ে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিল্পকলা একাডেমির হলরুমে সন্ত্রাস,জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সমস্যা নিরসনকল্পে জেলা পর্যায়ে মসজিদের ইমাম,খতিব,আলেম এবং ওলামাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ইসলামিক ফাউন্ডেশন ভোলা এর উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির এর সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক - ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, ইসলামিক ফাউন্ডেশন এর ট্রেইনার মোঃ রিয়াজউদ্দিন কাশেমী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ