ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ যুবক আটক

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে হেরোইনসহ মোঃ বাবু ওরফে তিনুছ বাবু (২০) নামে এক যুবককে আটক করেছে।

    সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর এক বাড়িতে এ অভিযান চালায় র‌্যাব-৫ সদস্যরা। আটককৃত মোঃ বাবু হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে।

    চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল সোমবার রাত প্রায় সাড়ে ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামে অভিযান চালিয়ে ৮’শ ৯০ গ্রাম হেরোইনসহ যুবককে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


    ফেরদৌস সিহানুক শান্ত/ চাঁপাইনবাবগঞ্জ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ