ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মিয়ানমারে সাজা ভোগ শেষে দেশে ফেরার অপেক্ষায় ৪১

    মিয়ানমারে সাজা ভোগ শেষে দেশে ফেরার অপেক্ষায় ৪১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারে বিভিন্ন সময়ে আটকেপড়া ৪১ বাংলাদেশি নাগরিক দেশে ফেরার অপেক্ষায় আছেন। আজ বুধবার এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছে বিজিবি।

    মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন বিজিবির টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

    তিনি জানান, ৪১ বাংলাদেশি নাগরিক মিয়ানমারে বিভিন্ন সময়ে আটকা পড়েছিল। তারা দেশটির কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেছে। তাদের ফেরত আনতে বুধবার সকালে মিয়ানমারের মংডুতে বিজিপি ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। 

    মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর হাতে বিভিন্ন সময়ে বাংলাদেশি নাগরিকদের আটকের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে মুক্তি দেয়া হয়েছে অনেককে।

    তিনি আরও জানান, বুধবার সকালে মিয়ানমারের মংডুতে এসব বাংলাদেশি নাগরিকদের ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিপি’র মধ্যে পতাকা বৈঠক করা হবে। বৈঠকে আলোচনার পর তাদের ফেরত আনা হবে। ফেরত আনাদের সংখ্যা আরও ৫/৬ জন বাড়তে পারে।

    আজ বিকালের মধ্যেই টেকনাফের জেটিঘাট দিয়ে বাংলাদেশি ৪১ নাগরিককে ফেরত আনা হতে পারে বলে জানিয়েছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ