ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরায় মঞ্চ মাতালেন মমতাজ

    মনপুরায় মঞ্চ মাতালেন মমতাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় ‘মনপুরা’ সিনেমার গানে মঞ্চ মাতালেন ফোক সম্রাজ্ঞী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। জনপ্রিয় এই গায়িকার গানের তালে তালে হেলে-দুলে নেচেছেন গেয়েছেন মনপুরার প্রায় সব শ্রেণি পেশার মানুষ।

    বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলা হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মনপুরার নদী ভাঙন রোধ প্রকল্প একনেকে এক হাজার ১৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হওয়ায় স্থানীয় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে মনপুরার সর্বস্তরের জনগণের পক্ষে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে গানে গানে মঞ্চ মাতান মমতাজ।

    এ সময় তিনি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত গিয়াস উদ্দিন সেলিমের রচনা ও পরিচালনা ভোলার মনপুরার নামে নির্মিত ‘মনপুরা’ সিনেমার গান ‘আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার ছাড়িতাম না ঘর’ এই গানসহ জনপ্রিয় একাধিক গান পরিবেশন করেন।অনুষ্ঠানে মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

    এ সময় আরও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম মিয়া, উপজেল আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম শাহজাহান প্রমুখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ