ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লালমোহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    লালমোহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

    কর্মসূচির মধ্যে ছিল শনিবার (২৬মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধণা জ্ঞাপন এবং পুরস্কার বিতরণ, বাদ যোহর মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থণা, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও সাংস্কুতিক অনুষ্ঠান।
    সকালে উপজেলা প্রশাসন ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।

    পরে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করেন এমপি শাওন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগম, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিসসহ অনান্যরা।

    বীর মুক্তিযোদ্বাদের সংবর্ধণা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শণী ও আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন এমপি শাওন।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ