ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিখোঁজ ২

    বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিখোঁজ ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন ২ জন।

    ভোর সাড়ে ৫ টার দিকে মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের চার ভাই ছয় নামক বাল্কহেড ৭ হাজার ৫শ’ বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

    পরে মুন্সীগঞ্জ ঘাট সংলগ্ন মাঝ নদীতে আসা মাত্র বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি জাহিদ-৩ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিমেন্টবোঝাই বাল্কহেডটি ডুবে যায়।এসময়ে বাল্কহেড এ থাকা ৫ শ্রমিকের মধ্যে ৩ জন তীরে আসতে সক্ষম হলেও নিখোঁজ হয় ২ শ্রমিক।

    মুক্তারপুর নৌপুলিশ ইনচার্জ লুৎফর রহমান জানান, খবর পেয়ে নৌ- পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ