ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • এমপি হতে চান জায়েদ খান

    এমপি হতে চান জায়েদ খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চিত্রনায়ক হিসেবে পরিচিত জায়েদ খান। যদিও সিনেমার চেয়ে তিনি বেশি পরিচিতি পেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়ে। পরপর দুইবার এই দায়িত্ব পালন করেছেন তিনি। তৃতীয়বার জিতেও এখনো চূড়ান্তভাবে চেয়ারে বসতে পারেননি। কারণ বিষয়টি নিয়ে চলছে আইনি জটিলতা।

    শিল্পী সমিতির নির্বাচন ও সাধারণ সম্পাদক পদকে ঘিরে গত দুই মাস ধরে খবরের শিরোনামে ছিলেন জায়েদ খান। বিভিন্ন ধরণের মন্তব্য করে কখনো আলোচনা, কখনো সমালোচনার জন্ম দিয়েছেন।

    তেমনই একটি মন্তব্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে এমপি তথা সংসদ সদস্য হওয়ার ইচ্ছা পোষণ করেছেন জায়েদ খান।

    ভিডিওতে দেখা গেল, শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদকের চেয়ারে বসে আছেন তিনি। আর বলছেন, ছাত্রলীগের রাজনীতি করেছি আমি। সরকার আমাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি উপকমিটির সদস্য নির্বাচিত করেছে। রাজনীতি করতে খুব পছন্দ করি। মানুষের কল্যাণে কাজ করতে চাই। শিল্পীদের কল্যাণে কাজ করার ফলে অভিজ্ঞতা সঞ্চার হয়েছে। ভবিষ্যতে যদি আমার দলের নেত্রী কিংবা নীতিনির্ধারকরা দেশের কোথাও সংসদ সদস্য পদে নির্বাচনের সুযোগ দেন, তাহলে আমি কাজ করতে চাই।

    পারিবারিকভাবেই আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলে জানান জায়েদ। তার ভাষ্য, উড়ে এসে জুড়ে বসা লোক আমি না। অনুপ্রবেশকারীও নই। পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নজরুল ইসলাম বাবুর ভাইয়ের সঙ্গে রাজনীতি করেছি। রোটন ভাইয়ের সঙ্গে মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছি। বাবু ভাই এক দিন আমাকে সিনেমায় ট্রাই করার কথা বলেছিলেন। তার কথায় সিনেমায় এসেছি। নায়ক হয়েছি।

    উল্লেখ্য, ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ নামের একটি সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন জায়েদ খান। এরপর প্রায় দেড় ডজন সিনেমায় কাজ করেছেন। যদিও নায়ক হিসেবে উল্লেখযোগ্য সাফল্য পাননি। তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালের ‘প্রতিশোধের আগুন’ শীর্ষক সিনেমায়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ