ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মেসির পর অবসরের ইঙ্গিত দি মারিয়ারও

    মেসির পর অবসরের ইঙ্গিত দি মারিয়ারও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেষের শুরুর পথে হাঁটছেন আর্জেন্টাইন দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও অ্যাঙ্গেল দি মারিয়া। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের পর অবসরের ইঙ্গিত দিয়েছিলেন মেসি। এবার তার সঙ্গে সুর মিলিয়েছেন জাতীয় দলের দীর্ঘদিনের সঙ্গী দি মারিয়া।

    মেসি ম্যাচশেষে গণমাধ্যমে কথা বলার সময় নিজের ভাবনার কথা জানালেও দি মারিয়া তখন কিছুই বলেননি। এই আর্জেন্টাইন তারকা সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন, আর্জেন্টিনায় ভেনেজুয়েলার বিপক্ষে জাতীয় দলের হয়ে সম্ভবত নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

    ৩৪ বছর বয়সী দি মারিয়ার এমন বিবৃতিতে তার অবসরের ইঙ্গিত সামনে চলে আসে। কারণ আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের আগে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলবে তাও তাদের মাঠে। ফলে বিশ্বকাপ পরবর্তী সময়ে না খেললে দি মারিয়াকে আর্জেন্টিনার জার্সিতে নিজ দেশে খেলতে দেখতে পারার সম্ভাবনা নেই।

    দি মারিয়া ভেনেজুয়েলা ম্যাচশেষে লিখেন, ‘আমি আপনাদের কাছ থেকে যে বিপুল ভালোবাসা পেয়েছি, তার জন্য ধন্যবাদ জানাই। আজ রাতে যা হলো সবসময় আমি এমন কিছুরই স্বপ্ন দেখতাম। আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাটিতে সম্ভবত এটাই আমার শেষ ম্যাচ ছিল।’

    ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। স্বাগতিকদের হয়ে দি মারিয়া, মেসি ও নিকোলাস গঞ্জালেস গোল করেছেন।

    এই ম্যাচ নিয়ে দি মারিয়া আরও যোগ করেন, ‘ধন্যবাদ, ধন্যবাদ, আপনাদের হাজারো ধন্যবাদ। দুর্দান্ত একটি ম্যাচ খেলার জন্য পুরো দলকে অভিনন্দন জানাতে চাই, সবাই নিখুঁত একটি ম্যাচ খেলেছে। আমরা একসঙ্গে এগিয়ে যাব এবং স্বপ্ন দেখে যাব।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ