ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • নোয়াখালীতে কলেজ শিক্ষককে পেটালেন সন্ত্রাসীরা

    নোয়াখালীতে কলেজ শিক্ষককে পেটালেন সন্ত্রাসীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক কলেজ শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন করেছে কলেজ শিক্ষক ,কর্মচারী ও শিক্ষার্থীরা।

    রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহাবুববুর রহমান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তিনি সোনাইমুড়ী উপজেলার দিঘিরজান এলাকায় পৌঁছলে এক দল সন্ত্রাসী তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।

    পরে স্থানীয় এলকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মানববন্ধনে খলিলুর খলিলুর রহমান ডিগ্রি কলেজ অধ্যক্ষ নাজিম উদ্দিনের নেতৃত্বে শিক্ষক ,কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। মানববন্ধনে অংশ গ্রহণকারীরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান।

    সোনইমুড়ী থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, কলেজ থেকে শিক্ষক বাড়ি  ফেরার পথে সিএনজিতে শিক্ষকের উপর হামলা হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ এর সাথে কথা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ