ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দুই ভাইয়ের আত্মহত্যায় প্ররোচণাকারীর গ্রেপ্তার দাবি কৃষক ফ্রন্টের

     দুই ভাইয়ের আত্মহত্যায় প্ররোচণাকারীর গ্রেপ্তার দাবি কৃষক ফ্রন্টের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আদিবাসী দুই ভাইকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়া ডিপটিউবয়েল অপারেটর সাখাওয়াতের গ্রেপ্তার ও শাস্তি দাবি জানিয়েছে সিপিবির অঙ্গসংগঠন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।

    সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ ও সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, কীটনাশক দেওয়ার জন্য পানি চাওয়ায় অপারেটর তাদের পানি না দিয়ে উল্টো আত্মহত্যায় প্ররোচণা দেয়।

    রোববার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

    সংগঠনটির নেতারা বলেন, এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, প্রকল্প এলাকায় ডিডটিউবয়েল দিয়ে যে পরিমাণ জমিতে সেচ দেওয়া সম্ভব, তার চেয়ে বেশি জমি প্রকল্পের আওতায় এনে অপারেটর প্রকল্পের চাষিদেরকে পানি সংকটে ফেলে মুনাফা আদায় করে থাকে।

    তারা আরও বলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর এলাকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত ডিপটিউবয়েলের অপারেটরের স্থানীয় আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেনের কাছে আদিবাসী দুই কৃষক অভিনাথ মারান্ডী ও রবি মারান্ডী ইরি ধান ক্ষেতে পোকা দমনে কীটনাশক প্রয়োগের জন্য পানি চেয়ে না পেয়ে কীটনাশক পানে আত্মহত্যা করে।

    সমতলের আদিবাসীদের ওপর জুলুম নির্যাতন বন্ধ, ভূমির অধিকারসহ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দাবি জানান কৃষক ফ্রন্টের নেতারা। তারা বলেন, একইসঙ্গে গোদাগাড়ীর নিহত দুই ভাইয়ের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ