ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু প্রোগ্রামিং কনটেস্ট ২০২১। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিএসই স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজনে অনলাইনে প্রোগ্রামিং কনটেস্ট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 

    মঙ্গলবার  সকাল ৯ টায় অনলাইনে সিএসই বিভাগের ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৫০ টি গ্রুপ এতে অংশ নেয়। 

    প্রতিযোগিতা  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।  বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ এর সভাপতিত্বে কনটেস্টেরর স্পিকার হিসেবে যুক্ত ছিলেন নেটওয়ার্কিং এন্ড আইটি বিভাগের পরিচালক বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল।  

    প্রোগ্রামিং কনটেস্ট ২০২১ এ প্রথম হয়েছেন সিএসই বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফারহান সাকিব, দ্বিতীয় স্থান অধিকার করেন সিএসই বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী  তানভীর, এবং তৃতীয় স্থান অধিকার করেন একই বিভাগের ১৮-১৯ সেশনের  শিক্ষার্থী তরিকুল ইসলাম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ