ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • মিরপুরে চলছে কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতি

    মিরপুরে চলছে কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বেশ বড় পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্কার জয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানকে নিয়ে বিশাল কনসার্টের পাশাপাশি ওয়ার্ল্ড একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার সিরিজ আয়োজনের কথাও ছিল। তবে মহামারী করোনাভাইরাসের কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। চলতি মাসে শেষ হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন। শেষ হওয়ার আগে এ আর রহমানকে নিয়ে কনসার্ট আয়োজনের মাধ্যমে বড় করে উদযাপনে শামিল হচ্ছে বিসিবি। সেই লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’ নামের অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

    গতকাল রবিবার শতাধিক সফরসঙ্গী নিয়ে এ আর রহমান ঢাকায় এসেছেন। এ কনসার্টে পৃষ্ঠপোষক হিসেবে আছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন চলছে কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতি।

    স্টেডিয়ামের মূল মাঠের বড় একটা অংশজুড়ে তৈরি হচ্ছে মঞ্চ। সরাসরি মাঠে বসে কনসার্ট উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। তিন ক্যাটাগরিতে পাওয়া যাবে টিকিট। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এ ছাড়াও ৫ ও ১০ হাজার টাকা মূল্যে পাওয়া যাবে টিকিট। অনুষ্ঠানের প্রথম স্লটে পারফর্ম করবেন মমতাজ ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। চার ঘণ্টাব্যাপী কনসার্টের দ্বিতীয় স্লটে মঞ্চে উঠবেন এ আর রহমান। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে বেসরকারি স্যাটেলােইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ