ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় মন্দিরের প্রতিমা-স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় গ্রেফতার ৩

    ভোলায় মন্দিরের প্রতিমা-স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় গ্রেফতার ৩
    মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা শহরের ভদ্রবাড়ি শ্রী শ্রী হরি মন্দিরে চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া ১০টি পিতলের প্রতিমা, স্বর্ণালঙ্কার ও পূজায় ব্যবহৃত পিতলের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

    শনিবার (২৬ মার্চ) ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. সুমন (২৮), মো. নয়ন (২১) ও নুরে আলম (২০)। তারা ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডের ডোমপট্টি এলাকার বাসিন্দা।


    রোববার (২৭ মার্চ) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার।

    তিনি বলেন, গত ২১ মার্চ রাতের কোনো এক সময়ে ওই মন্দিরের চুরির ঘটনা ঘটে। এরপর মন্দির কমিটির সভাপতি মহাদেব ভদ্র বাদী হয়ে ভোলা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে চুরি ঘটনার সঙ্গে জড়িত ওই তিনজনকে গ্রেফতার করে।

    পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারদের তথ্যের ভিত্তিতে মাটির নিচে ও সেপটিক ট্যাংকির ভেতর থেকে চুরি যাওয়া ১০টি প্রতিমা, স্বর্ণালঙ্কার ও পিতলের সামগ্রী উদ্ধার করা হয়।

    তিনি আরও বলেন, এ চুরির সঙ্গে আরও দুইজন জড়িত রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ