ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কাল দেশে ফিরছেন মেয়েরা

    কাল দেশে ফিরছেন মেয়েরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ৩ এপ্রিল হলেও বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গেছে রোববার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। 

    শুরুর মতো হার দিয়ে টুর্নামেন্ট শেষ করলেও প্রথম অংশগ্রহণে অভিজ্ঞতা ভালোই বলতে হবে। বেশিরভাগ ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হন নিগার সুলতানারা। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে একটি জয়ও পেয়েছে। পাকিস্তানকে হারিয়ে সপ্তম স্থানে শেষ করে মিশন। এবার দেশে ফেরার পালা। প্রায় দুই মাস পর ঘরে ফেরার টান অনুভব করছেন মেয়েরা। কাল রাত সোয়া ৯টায় ঢাকায় পৌঁছাবে নারী দল। আইসিসির ব্যবস্থাপনায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে দেশে ফিরছেন খেলোয়াড়রা। 

    দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নিয়ে আবার খেলায় ফোকাস করতে হবে নারী দলকে। তবে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা মেয়েদের এগিয়ে যাওয়ার পাথেয় হিসেবে প্রেরণা জোগাবে। বড় দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ বেড়ে যেতে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ