ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল গ্রেফতার

    স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল গ্রেফতার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মিতু হামলায় জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

    তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, বাবুল আক্তারকে কার্যত গ্রেফতার করা হয়েছে। মামলার বাদিকে সরাসরি গ্রেফতার করা যায় না। তাকে আগামীকাল আদালতে হাজির করে গ্রেফতারের আবেদন করা হবে। আদালতের মাধ্যমে তাকে গ্রেফতার দেখানো হবে।

    এর আগে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় পিবিআই মেট্রো অঞ্চলের কার্যালয়ে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। পিবিআইয়ের উপমহাপরিদর্শক বনজ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাবুল আক্তার মামলার তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। এটাকে জিজ্ঞাসাবাদও বলা যেতে পারে।

    ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের ও.আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তবে বাবু আক্তার মামলার বাদী হলেও তার শ্বশুর মোশাররফ হোসেন অভিযোগ করে আসছেন, বাবু আক্তার তার মেয়ের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ