ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বঙ্গবীর কাদের সিদ্দিকীর সফল অস্ত্রোপচার

    বঙ্গবীর কাদের সিদ্দিকীর সফল অস্ত্রোপচার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের গল-ব্লাডারের পাথর অপসারণে অস্ত্রোপচার করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এ অস্ত্রোপচারটি করা হয়। 

    কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী জানান, আজ সকালে সফল অস্ত্রোপচার করা হয়েছে। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী গল-ব্লাডারের পাথর অপসারণ করেন। নিবিড় পর্যবেক্ষণের জন্য একদিন তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    গত ২০ শে মার্চ পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কাদের সিদ্দিকী। এর আগে গত বছরের সেপ্টেম্বরে একই হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পর গল-ব্লাডারে পাথর ধরা পড়ে। কিন্তু করোনা শনাক্ত হওয়ায় তখন তার অপারেশন করা সম্ভব হয়নি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ