ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • 'ভোট ছাড়া সরকারকে বিদায় করার পথ নেই'

    'ভোট ছাড়া সরকারকে বিদায় করার পথ নেই'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোট ছাড়া সরকারকে বিদায় করার কোন পথ নেই মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‌‘এই দেশের স্বাধীনতা অর্জনের প্রধান শক্তি ছিল আওয়ামীলীগ, এখনও আছে। ’ 

    তিনি বলেন, ‘আগামীতে যতই অপশক্তি আসুক যারাই চেষ্টা করুক, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কেউ আমাদেরকে ক্ষতি করতে পারবে না।

    তিনি আহ্বান করে বলেন, আসুন সুন্দর করে নির্বাচন করি, তাতে আপনাদের যদি জনগণ চায়, আপনারাও ক্ষমতায় আসতে পারেন।  

    বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় সিলেটের ওসমানীনগরের তাজপুরে রণধীর পাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    রণধির পাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবিন পালের সভাপতিত্বে এবং চয়ন পালের পরিচালানায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, অতিরিক্তি পুলিশ সুপার রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানা, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক প্রমুখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ