ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সালমানকে সাবেক প্রেমিকার সতর্ক বর্তা

    সালমানকে সাবেক প্রেমিকার সতর্ক বর্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নব্বইয়ের দশকে বলিউডে সোমি আলির সঙ্গে সালমান খানের প্রেম নিয়ে বেশ আলোচনা হয়েছে। তাদের প্রেম কাহিনী নাকি সিনেমার গল্পকেও হার মানায়। যদিও তাদের সম্পর্ক স্থায়ী হয়নি।

    প্রেম ভেঙে যাওয়ার পর বিভিন্ন সময়ে সাবেক প্রেমিক সালমানকে নিয়ে কথা বললেও এবার বিস্ফোরক মন্তব্য সামনে আনলেন সোমি আলি। দীর্ঘ ক্যারিয়ারে শুধু সোমি আলিই নন; সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ থেকে ইউলিয়া ভান্তুরসহ অনেকের সঙ্গে সালমানের প্রেমের খবর ছড়িয়েছে। এবার সালমানকে সতর্ক করলেন সাবেক প্রেমিকা সোমি আলি।

    বুধবার সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন সোমি আলি। পোস্টটিতে একটি গানের স্থিরচিত্র ব্যবহার করেছেন এই অভিনেত্রী। ছবিটি সালমান খান, ভাগ্যশ্রী অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার ‘আতে জাতে হাসতে গাতে’ গানের একটি দৃশ্য।  

    এর ক্যাপশনে সোমি আলি লেখেন, ‘বলিউডের হারভে ওয়েনস্টেইন, তোমার মুখোশ একদিন খুলে যাবে। যে সমস্ত নারীদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করেছ, তারা একদিন তোমার সমস্ত সত্যি ফাঁস করে দেবে। ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো’।  

    এদিকে, পোস্টটি ভাইরাল হতেই মুছে দেন সোমি আলি। তবে এই পোস্ট ঘিরে কোনও প্রতিক্রিয়া জানাননি সালমন। এমনকি ঐশ্বরিয়াও তার নাম উল্লেখ করায় কোনো মতামত দেননি।

    সোমি আলির সঙ্গে দীর্ঘ আট বছর চুটিয়ে প্রেম করেছেন সালমান। জানা যায়, তারা সম্পর্কে থাকাকালীন সময়ে ঐশ্বরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় বলিউড ভাইজানের। এই কারণে সোমি আলির সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ