ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে জিয়াউদ্দিন হায়দার চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বরিশালে তীব্র বিদ্যুৎ সংকট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান চাঞ্চল্যকর তথ্য দিল নাসা, ধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’ বিসিএস পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আসছে বরগুনায় প্রকাশ্যে শিক্ষক কর্তৃক শিক্ষিকা লাঞ্ছিত, শহরজুড়ে ঝালকাঠিতে বাস ও পিকআপ ভ্যান খাদে 
  • ‘পাগলা কুকুর কামড়ায়নি যে বিয়ের তারিখ মিডিয়ায় বলব’

    ‘পাগলা কুকুর কামড়ায়নি যে বিয়ের তারিখ মিডিয়ায় বলব’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে। ২০২০ সালেই তাদের বিয়ে করার কথা ছিল। তবে ওই বছর রণবীরের বাবা ঋষি কাপুর মারা যান। সে কারণে বিয়ের পরিকল্পনা বাতিল করে দুই পরিবার।

    এরপর দু’জনের কর্মব্যস্ততা ও করোনার কারণে বিয়ের সময় পিছিয়েছে। তবে আর বেশিদিন অপেক্ষা নয়। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর-আলিয়া। খবরটি নিজ মুখে জানিয়েছেন রণবীর কাপুর।

    বৃহস্পতিবার (৩১ মার্চ) আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে ‘শর্মাজি নামকিন’। এই সিনেমার কাজ চলাকালীন মারা যান ঋষি কাপুর। যার ফলে তার চরিত্রে বাকি অংশে অভিনয় করেন পরেশ রাওয়াল।

    সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই প্রয়াত বাবার পক্ষ থেকে অংশ নেন রণবীর। ওই আয়োজনে সাংবাদিকরা তার কাছে বিয়ের প্রসঙ্গে জানতে চান।

    সেখানে রণবীর জানান, ‘আমার আর আলিয়ার তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা আছে। এটুকুই বলতে পারি, আমরা শিগগিরই বিয়ে করছি।’

    এদিকে এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে প্রশ্ন করতেই রণবীর বলে উঠলেন, 'আমাকে পাগলা কুকুর কামড় দেয়নি যে আমি মিডিয়ার কাছে বিয়ের তারিখ ঘোষণা করব। তবে আলিয়া এবং আমার দু’জনেরই ইচ্ছে আছে দ্রুত বিয়ে করার। আশা করছি শিগগিরই হয়ে যাবে।'

    বিশেষ সূত্রের বরাতে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, এপ্রিল মাসের মাঝামাঝিতেই রাজস্থানের রয়াল শহর উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন রণবীর-আলিয়া।

    সূত্র বলছে, বিয়ের পোশাকসহ অন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে রণবীর-আলিয়ার পরিবার। বিয়েতে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা ব্রাইডাল লেহেঙ্গা পরবেন আলিয়া।

    প্রসঙ্গত, ৪ বছর ধরে মন দেওয়া-নেওয়া চলছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান দুজন। বিগ বাজেটের এই সিনেমা মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে, সিনেমাটি মুক্তির পরই বিয়ে করবেন রণবীর-আলিয়া। আবার কারো কারো মতে, এর আগেই বিয়েটা সেরে ফেলবেন তারা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ